রাশেদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগৎসি গ্রামের কৃতি সন্তান ও লন্ডনপ্রবাসী আফিকুল ইসলাম সোহাগ। তিনি আসন্ন ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
দুর্গোৎসব উপলক্ষে তাঁর পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বিষয়টি তুলে ধরা হয়েছে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসব সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা জোগায়।
আফিকুল ইসলাম সোহাগ মোস্তফাপুর ইউনিয়নের সব সনাতন ধর্মাবলম্বী পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় তাঁর শুভেচ্ছা বার্তায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮