আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুর ০৪ -(চরভদ্রাসন, সদরপুর, ভাংঙ্গা) আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পরও এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছেন নব- নির্বাচিত সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেও তিনি মাঠপর্যায়ে নেমে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিচ্ছেন, শুনছেন তাদের নানাবিধ সমস্যা এবং তা সমাধানের আশ্বাস দিচ্ছেন। সাম্প্রতিক কয়েক দিনে তিনি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন গ্রাম ও ওয়ার্ড পরিদর্শন করেন। তার মধ্যে চরভদ্রাসনের চর হাজিগঞ্জে শনিবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত সকলের সাথে ঘুরে দেখা করে খোঁজখবর নেন।
"এ সময় স্থানীয় বাসিন্দারা রাস্তা- ঘাটের বেহাল দশা, শিক্ষা প্রতিষ্ঠানের অব-কাঠামোগত সংকট, কৃষকদের সার ও সেচ সমস্যা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনিয়ম নিয়ে অভিযোগ তুলে ধরেন। এমপি বাবুল ধৈর্যসহকারে সবার কথা শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আপনারাই আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, তাই আপনাদের সমস্যা সমাধান করাই আমার প্রধান দায়িত্ব।”
স্থানীয় বাসিন্দারা জানান, “এমপি সাহেব নিজে আমাদের এলাকায় এসে খোঁজ নিয়েছেন—এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি, তিনি আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপি'র "অয়াহিদ মোল্লা, মোঃ কুদ্দুস আলী, ওবায়দুর বাড়ি দিপু , মনজুরুল হক মৃধা, আমিনুল হক বাচ্চু, জাহাঙ্গীর আলম, মোস্তফা কবির, রিশাদ বেগ, চরভদ্রাসন উপজেলা কৃষক দলের কামরুল হাসান ফিরোজ, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক- জান এ আলম। গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য আঃ রব সহ- বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। তারা জানান, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রাখার এই উদ্যোগ ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাঠপর্যায়ে এমন সক্রিয় উপস্থিতি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত গণসংযোগ ও সমস্যা শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমে একজন সংসদ সদস্য তার জবাবদিহিতা ও দায়বদ্ধতার পরিচয় দেন। সার্বিকভাবে, এমপি শহিদুল ইসলাম বাবুলের এই গণসংযোগ কর্মসূচি এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো সঞ্চার করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮