মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি তোফায়েল আহমাদ কাসেমীর উদ্যোগে নির্বাচনকে ঘিরে ব্যাপক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পালং- জাজিরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালিত হয়।
শোডাউনে তিন শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। প্রার্থী ও তার সমর্থকরা পালংব-জাজিরার বিভিন্ন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে স্থানীয় ভোটারদের মাঝে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মসূচির এক পর্যায়ে বক্তব্য দেন মুফতি তোফায়েল আহমাদ কাসেমী। তিনি বলেন,
আল্লাহ যদি আমাকে এই আসনে দায়িত্ব দান করেন, তাহলে আমি শরীয়তপুরের পালং–জাজিরার সার্বিক উন্নয়নে কাজ করব। মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন,নমনোনীত হয়ে দায়িত্ব পেলে শরীয়তপুরের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে কাজ করব। মানুষ যেন ন্যায্য সেবা পায়—এটাই আমার অঙ্গীকার।
এ সময় তিনি উপস্থিত জনতার প্রতি দলের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় এলাকাজুড়ে অনুষ্ঠিত এই মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী পরিবেশ আরও জমে উঠেছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮