তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শক্তি ফাউন্ডেশনের সামনে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।এতে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ।বিশেষ অতিথি ছিলেন মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মো.শরীফুল ইসলাম,লিপি সাহা,
মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,শক্তি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মো.আজারুল ইসলাম মন্ডল প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন অহিদ ভূইয়া মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮