চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের ঝাউরানী বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র চলমান কঠোর নজরদারির অংশ হিসেবে এই সাফল্য এসেছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য ৮,৮০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী নামক সীমান্ত এলাকায় বিজিবি'র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন সময়ে কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ২২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮