তৌহিদুল ইসলাম চঞ্চল,
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল লালমনিরহাট পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় 'হামার বাড়ি'-তে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল লালমনিরহাট জেলা শাখা। সভায় জনাব আজিজুল হককে আহ্বায়ক ও মোঃ আরিফ হোসেন মাসুমকে সদস্য সচিব করে গঠিত ২৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ ও পরিচিত করে তোলা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী তাঁতী দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি জনাব মোঃ সাহেদুল হক ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জনাব আফজাল হোসেন।
জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক জনাব নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুস ছালাম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু তালেব এবং জেলা তাঁতী দলের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল কাশেম।
সভায় বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কই সাথে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় জেলা ও পৌর তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮