চঞ্চল,
রংপুর বিভাগজুড়ে ছড়িয়ে পড়া হাম ও রুবেলার সংক্রমণ এবার লালমনিরহাটে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলায় এ পর্যন্ত মোট ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে জেলাজুড়ে বিশেষ স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত লালমনিরহাট সদর হাসপাতালের বিশেষ ইউনিটে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষ আইসোলেশন ব্যবস্থার আওতায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আব্দুল হাকিম জানান, "ভর্তি থাকা রোগীদের শরীরে হাম-রুবেলার স্পষ্ট উপসর্গ রয়েছে। তবে বর্তমানে তারা বিপদমুক্ত এবং আমাদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।" তিনি আরও বলেন, এই রোগ দ্রুত একজনের দেহ থেকে অন্যজনে ছড়ায়, তাই শিশুদের ভিড় থেকে দূরে রাখা এবং লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন তিনি।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮