প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৭:১৪ পি.এম
লালমনিরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতার

চঞ্চল,
লালমনিরহাট জেলা পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিটের যৌথ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিউল হাসানকে (২৯) গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিউল হাসান লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন লতাবর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে । তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে বলে জানায় পুলিশ।
বুধবার রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় জেলা পুলিশ ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, তার নামে রংপুর ও লালমনিরহাট জেলায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা আছে। গ্রেফতার এড়াতে রবিউল হাসান দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা যায়, লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২