চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের ঝাউরানী বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি'র চলমান কঠোর নজরদারির অংশ হিসেবে এই সাফল্য এসেছে। জব্দকৃত মাদকের বাজার বা সিজার মূল্য ২০,০০০/- টাকা।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৯ নভেম্বর) রাত আনুমানিক ০২:৩০ মিনিটে হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী নামক সীমান্ত এলাকায় বিজিবি'র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে। চোরাকারবারীরা তাদের সাথে থাকা ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।" তিনি জানান, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি’র চলমান মাদকবিরোধী অভিযান মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮