চঞ্চল,
লালমনিরহাটে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার -১৫ জুলাই- সকাল ৮টায় আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন লালমনিরহাটের পুলিশ সুপার -এসপি- মোঃ তরিকুল ইসলাম।
প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার -বি-সার্কেল- জয়ন্ত কুমার সেন এবং সহ-অধিনায়ক ছিলেন পুলিশ লাইন্সের পুলিশ পরিদর্শক -সঃ- মোঃ আব্দুল হাই। তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পাঁচটি কন্টিনজেন্ট এবং একটি ব্যান্ডদল এই নয়নাভিরাম কুচকাওয়াজে অংশ নেয়।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শনকালে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতার মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম তার বক্তব্যে পুলিশ সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, "দায়িত্ব পালনকালে জনগণের সাথে সর্বদা সু-সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার -প্রশাসন ও অর্থ- মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম -বার-, সহকারী পুলিশ সুপার -এ-সার্কেল- এ কে এম ফজলুল হকসহ সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮