প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ২:২৯ পি.এম
লালপুরে পদ্মায় গোসলে নেমে ৩ শিশু নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার।।

লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ ৩ শিশু নিখোঁজ হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।
১৭ জুলাই বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু -১২- ও স্বপনের ছেলে জয় -১০-। এখনও নিখোঁজ কালাম সর্দারের আর এক ছেলে অপু -১০-।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- নাছিম আহম্মেদ বলেন, দুপুরে চার শিশু একসাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পারলেও বাকি ৩ শিশু নদীতে তলিয়ে যায়। পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ- ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে দিপু ও জয়কে উদ্ধার করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২