প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৪, ২:১৪ পি.এম
লালপুরের দুড়দুড়ীয়ায় বিএনপি’র শান্তি ও সম্প্রীতি সমাবেশ।।

আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে ছাত্রজনতার রক্তস্নাত অভ্যুথান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা- মানুষে জান-মালের উপর আক্রমন প্রতিহত করা ও আওয়ামী অনুপ্রবেশকারীদের অরাজকতা সৃষ্টি করার চেষ্টাকে রুখে দেওয়ার লক্ষে লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক- ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি- সাবেক যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের পুত্র ডাঃ ইয়াসির আরশাদ রাজন এসব কথা বলেন।
বুধবার -২১ আগস্ট- বিকেলে ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক- ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি- সাবেক যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের পুত্র ডাঃ ইয়াসির আরশাদ রাজন।
আরো বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু- গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম -মোলাম- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ বুলু- আশরাফুল আলম লুলু, হামিদুর রহমান বাবু- শামসুন্নাহার পারুল- গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান- বিএনপির নেতা ও ঈশ্বরদী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
এছাড়াও বিএনপি- যুবদল- ছাত্র দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২