প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৯:৫১ এ.এম
লক্ষ্মীপুরে ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে নদীতে অবৈধ ভাবে মাছ ধরার সময় নৌকাসহ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, একটি নৌকা ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করেছে নৌ পুলিশ । পরে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে ।
জব্দ হওয়া ইলিশ মাছ গরীব-দুঃখী ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে। শুক্রবার -১৮ অক্টোবর- রাতে নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে- শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির মো. সামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন এলাকায় পাতানো অবস্থায় ৭ টি অবৈধ কারেন্ট জাল, একটি নৌকা ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জালের দৈর্ঘ ২৭ হাজার মিটার। জালগুলোর ক্ষেত্রফল ১ লাখ ৩৫ হাজার মিটার। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত ইলিশের মূল্য প্রায় ১০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত মালিকবিহীন নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২