প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১২:৩৫ পি.এম
লক্ষ্মীপুরে হাঁস মুরগী খেতে এসে ধরা পড়ে বিশাল কুমির।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়ায় ভোর রাতে হাঁস মুরগী খেতে এসে ধরা পড়েছে বিশাল আকৃতির এক কুমির। এলাকাবাসী জানান বুধবার ভোররাতে চরঘাসিয়ার বাসিন্দা মোঃ শাহ আলমের খোঁয়াড়ে এই বিশাল আকৃতির কুমিরটি হাঁস মুরগীর খোঁয়াড়ে হানা দিলে হাঁস মুরগীর চেঁচামেচিতে ঘরের লোকজন ছুটে গিয়ে কুমিরটি দেখতে পায়। পরে লোকজনের সহায়তায় কৌশলে কুমিরটি আটক করে। ধারণা করা হচ্ছে কুমিরটির ওজ প্রায় ২০০ কেজি বা ৫ মণ হতে পারে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মজিবুল পাঠানের বাড়ির পুকুরপাড়ে কুমিরটি দেখা যায়। ওই সময় কুমিরের আক্রমণে মো. বাবুল -২৫- নামের এক জেলে আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারি মতিয়ুর রহমান বলেন- কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট হস্তান্তর করা হবে। সাম্প্রতিক বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিলো। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে দাবি করছেন স্থানীয় জেলেরা।’
রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন- উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে কুমিরটিকে ঢাকায় পাঠানো হবো।
বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২