প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৯:০১ এ.এম
লক্ষ্মীপুরে বজ্রপাতে জেলের মৃত্যু।।

মোঃমাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে খবির উদ্দিন নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার -৫ অক্টোবর- দুপুরে উপজেলার বালুরচর এলাকায় এ ঘটনা
স্থানীয় লোকজন জানায়- উপজেলার চর আলেকজান্ডারের জনতা বাজার এলাকার খবির উদ্দিন সহ ৫-৬ জন জেলে সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যান। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাতে খবিরের মৃত্যু হয়। এসময় অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- কবির হোসেন বলেন- নদীতে জেলের মৃত্যুর খবর শুনেছি। ঘটনার বিস্তারিত কেউ জানায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২