প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ১১:৪৬ এ.এম
লক্ষ্মীপুরে ফের বন্যার পদধ্বনি এখনো ৩ লাখ মানুষ পানি বন্দী।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে গতকাল শুক্রবার সকাল থেকে লক্ষ্মীপুরে বৃষ্টি ও ঝোড়ো হওয়া অব্যাহত রয়েছে। এতে মেঘনা উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলার নিন্মাঞ্চল পানিতে ডুবে গেছে। ফের বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে।
জেলার রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে মেঘনা উত্তাল রয়েছে। পানি বাড়ছে। এ ছাড়া মেঘনায় মাছধরার ট্রলার ও নৌকা এবং জেলেদের পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। মেঘনা উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- গতকাল রাতভর বৃষ্টির কারণে বন্যার পানি কিছুটা বাড়ছে। এখনো জেলার ৫ টি উপজেলার প্রায ৩ লাখ মানুষ আবার পানিবন্দী হয়ে পড়েছে । দুর্ভোগের শেষ নেই। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে- পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উজ-জামান বলেন- নদীতে পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে। জোয়ার এলে পানি বাড়ে। আবার ভাটা পড়লে পানি কমে যায়। এ ছাড়া বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। যেসব জায়গায় এখনো পানিবন্দী মানুষ রয়েছেন ওইসব এলাকার খালগুলো দিয়ে দ্রুত পানি সরানোর কাজ অব্যাহত রয়েছে। তবে মেঘনায় পানি বাড়ায় ভাঙনের আশঙ্কা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২