Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

লকডাউন এখনই নয় – পররাষ্ট্রমন্ত্রী 

  • Reporter Name
  • আপডেট সময় : 01:47:55 am, Monday, 10 January 2022
  • 497 বার পড়া হয়েছে

লকডাউন এখনই নয় - পররাষ্ট্রমন্ত্রী 

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

লকডাউন এখনই নয় – পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

কূটনীতিকদের বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার।

ঢাকায় বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে আজ এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

করোনার সংক্রমণ রোধে দেশে চলছে টিকার বুস্টার ডোজ। কর্মসূচিতে নতুন করে যুক্ত হলেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক ও তাদের পরিবার।

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিদেশিদের বুস্টার ডোজ কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, ৩১ কোটি টিকা লাইনে আছে। দেশে টিকার সংকট হবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মানুষদের বিদেশ যাওয়া আসার বিষয়ে নিরুৎসাহিত করছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে

তিনি বলেন, অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা লকডাউন চাচ্ছেন। তবে ভালো খবর হচ্ছে ওমিক্রনের আক্রান্তদের মৃত্যুহার অনেক কম।

তিনি আরো বলেন, ইতোমধ্যে দেশে আমরা সাড়ে ৭ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছি। এখন আমি বলতে পারি আমাদের হাতে সাড়ে ৩ কোটি ভ্যাকসিন রয়েছে বা পেতে যাচ্ছি। দেশের সকলকেই ভ্যাকসিন আওতায় আনা হবে।

মন্ত্রী বলেন, ওমিক্রন এসে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন ভারতে একদিনেই লাখের ওপর ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখ লোক আক্রান্তের খবর মিডিয়া প্রচার করেছে।

এসময় মন্ত্রী ওমিক্রন থেকে নিজেদের রক্ষা করতে সকলকে স্বাস্থ্যবিধিটা মেনে চলতে আহ্বান জানান।

কূটনীতিকদের বুস্টার ডোজ দেয়ার কর্মসূচিতে টিকা নেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তিনি ভারত ভ্রমণে বাংলাদেশিদের নিরুৎসাহিত করে তিনি বলে, “ভারতে ওমিক্রন বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করাই ভালো। আগের নিয়েমেই কোয়ারেন্টাইন মেনে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে।”

চলমান ওমিক্রন ঝুঁকিতে থাকায় ২৬টি দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের আজ বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে ২৭০ জন মানুষ ভ্যাকসিন নেওয়ার তালিকায় আছেন। এর মধ্যে ১৬০ ডিপ্লোম্যাটকে আজ ভ্যাকসিন দেয়া হয়েছে।

গত ২৮ ডিসেম্বর থেকে দেশে টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

লকডাউন এখনই নয় – পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট সময় : 01:47:55 am, Monday, 10 January 2022