
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, জনমনে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী দল লংমার্চ কর্মসূচি পালন করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে বৈশ্বিক সংকটের প্রভাব তুলে না ধরে তারা ব্যক্তিগত আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তাই তাদের কোনো কর্মসূচিতে সরকার বাধা দেয়নি।
রাজশাহী রেলস্টেশনে হামলার প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার ক্ষমতা নেওয়ার পর দেশের রিজার্ভ বেড়েছে এবং বৈশ্বিক সংকট কাটলে জনভোগান্তিও কমে আসবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮