মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও র্যাব-৯ এর আওতাধীন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ, শব্দদূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণ করে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
শব্দদূষণ (নিয়ন্ত্রন) বিধিমালা ২০২৫ এর বিধি অনুযায়ী কোন ব্যক্তি মোটরযান ও নৌযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার না করা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধি অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন বলে ঘোষিত এলাকায় কোন ক্ষতিকর কর্ম বা প্রক্রিয়া চালু না রাখার বিধান থাকলেও কতিপয় ব্যক্তি তা লঙ্ঘন করছে। উক্ত আইন সমূহ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৯ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি যৌথ আভিযানিক দল অদ্য ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ১৪.১০ হতে দুপুর ১৫.১০ ঘটিকা পর্যন্ত সিলেটের শাহপরাণ (রঃ) থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বিভিন্ন গাড়ির কাগজপত্র সঠিক না থাকার দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রন) বিধিমালা ২০২৫ এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক ১০টি গাড়ির মালিককে ৫,৫০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮