মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল সিলেটের কদমতলী পয়েন্টে অবস্থানকালে অদ্য ২৬/০৭/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পিছনে নদীর পাড়ে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০০.২৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা নদীর পাড়ের একটি ঘরের ভেতর খাটের তোশকের নিচে দুইটি কালো রংয়ের বায়ুরোধক পলি জিপারযুক্ত প্যাকেটের ভেতরে রাখা ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে রক্ষিত ১.৫৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- মোঃ আকবর হোসেন (৩৮), পিতা- মৃত আবু তাহের, সাং- ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি- সিলেট, মোঃ মোতালিব মিয়া (২২), পিতা-মোঃ বজরু মিয়া, সাং- গুচ্ছগ্রাম, পানছড়ি মাঠ, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ এবং, মোঃ সাহিন (৩০), পিতা-মোঃ মফিজ উদ্দীন, সাং- বরাইদ, মেদোয়ারী, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮