মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন শ্রীপুর এলাকার বাসিন্দা। গত ১০ বছর পূর্বে ভিকটিমের সাথে তার স্বামীর ডিভোর্স হওয়ায় তিনি তার দুই ছেলে নিয়ে বসবাস করে আসছেন। প্রায় দেড় বছর পূর্বে বিবাদীর সহিত ভিকটিমের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিবাদী রবিউল ইসলাম ভিকটিমকে বিবাহের আশ্বাস দিয়ে গত ১৩/০১/২০২৫ খ্রি. তারিখ হতে বিভিন্ন তারিখ ও সময়ে ভিকটিমের বাসায় রাত্রীযাপন করে এবং ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ২০/৭/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকায় বিবাদী রবিউল ইসলাম ভিকটিমের বাসায় রাত্রিযাপন করে এবং ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিবাদীকে বিবাহের কথা বলিলে সে কালক্ষেপণ করতে থাকে এবং একপর্যায়ে ভিকটিমের সহিত যোগাযোগ বন্ধ করে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিলেট জেলার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট সদর কোম্পানীর একটি আভিযানিক দল গত ২২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় এসএমপি, সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার বিশ্বনাথ থানার মামলা নং-১৪, তারিখ-১৮/০৮/২০২৬ খ্রি., ধারা-৯(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর মূলে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম (২৪), পিতা- দবির মিয়া, সাং-আনরপুর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮