কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের স্থানীয় এনজিও কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপের (এসইজি) সদস্য নির্বাচিত হয়েছেন।
এসইজি রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসূচির সর্বোচ্চ নীতিনির্ধারক এবং ব্যবস্থাপনা কমিটি। এসইজি'র তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনায় সমস্ত রোহিঙ্গা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসূচিতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে জাতিসংঘ এসইজি গঠন করে।
এই কমিটিতে কো-চেয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউএন রেসিডেন্স কোর্ডিনেটর, ইউএনএইচসিআর এবং আইওএম'র কান্ট্রি ডিরেক্টররা।
স্থানীয় এনজিওগুলো এর আগেও কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসইজি'র সদস্য নির্বাচিত করেছিলেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮