রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদির ভুইয়া (৯৭) বার্ধক্যজনিত কারনে গত শুক্রবার রাত সোয়া এক টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ গুনগুগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর জানাযা নামাজ শেষে বরপা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম কাদির ভুইয়ার নাতী মাহফুজ ভুইয়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিক মোঃ এমদাদুল হক দুলাল ভূইয়া, তার মামা মরহুম আব্দুল কাদির ভুইয়া ইন্তেকাল করায় শোক প্রকাশ করেছেন ও সকলের কাছে দোয়া চেয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮