মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
পূর্বাচলের ৩০০ফুট সড়কে প্রবাসী বহনকারী প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ৪নভেম্বর বুধবার ভোরে পূর্বাচলের ৩০০ফুট সড়কের সমু মার্কেট এলাকায় দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেটসহ ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত প্রবাসী বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেফতার করে।
উদ্ধার করা হয় লুট হওয়া কিছু স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল।
গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জের চরপাড়া এলাকার প্রাইভেটকার চালক বাচ্চু মিয়ার ছেলে শাহীন মিয়া(৩২), তার ভাই সোহেল মিয়া(২৮)ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইয়ুব হোসেন (৩৫)।
দুবাই প্রবাসী জামাল হোসেন বলেন, রাত দেড়টার দিকে তিনি তার বন্ধু সোহেল আহমেদ দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছলে তার পূর্ব পরিচিত চালক শাহীন মিয়ার প্রাইভেটকারে কাঞ্চনের উদ্দেশে রওনা হয়। ভোররাত ৩টার দিকে প্রাইভেটকার পূর্বাচল ৩০০ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছলে চালক শাহীন মিয়া কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িটি গতিরোধ করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা তাদের দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুবাই থেকে নিয়ে আসা ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ, একটি ট্যাব ও মালামালসহ ৪৬ লাখ টাকার মালামাল লুটে নেয়।
পরে তাদের দুইজনকে এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় হাত-পা বেঁধে মুখে স্কসটেপ লাগিয়ে ফেলে পালিয়ে যায়।
একপর্যায়ে প্রাইভেটকার চালক সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এসময় মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালক শাহীন মিয়া , তার ভাই সোহেল মিয়া ও আইয়ুব হোসেন নামে তিন জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পূর্বাচল পুলিশ ক্যাম্প ইনচার্জ হারুনুর রসিদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশকিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত চালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া অন্য মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮