প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ২:২৫ পি.এম
রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
পূর্বাচল উপশহর প্রকল্পের আদিবাসিন্দাদের মধ্যে প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ৩০০ফুট সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৭অক্টোবর বুধবার দুপুর ২টায় পূর্বাচল ক্লাব সংলগ্ন নীলা মার্কেট এলাকার ৩০০ফুট সড়কের চত্ত্বরে প্লট বঞ্চিত আদিবাসিন্দারা এ কর্মসূচি পালন করে। মানবন্ধনপূর্বক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।
সভায় বক্তব্য রাখেন পূর্বাচলের আদিবাসিন্দা ও বিএনপি নেতা বাবুল হোসেন, জিন্নাত আলী, রিয়াদ হোসেন ভুইঁয়া, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট নজরুল ইসলাম ও বাচ্চু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পূর্বাচলের আদিবাসিন্দাদের বাপ-দাদার বসতভিটা নিয়ে উপশহর গড়ে তোলা হলেও এখনো তাদের প্লট বরাদ্দ দেওয়া হয়নি।
অবিলম্বে তাদের মধ্যে প্লট বরাদ্দ দিতে হবে। অন্যথায় রাজউক ভবন ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং ৩০০ ফুট সড়ক অবরোধ করা হবে।
পরে পূর্বাচলের আদিবাসিন্দারা বিক্ষোভ মিছিল করে ৩০০ফুট সড়কের নীলা মার্কেট এলাকা অবরোধ করে রাখে। বিকেল ৩টার দিকে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আশ্বাসে তারা অবরোধ কর্মসূচি তুলে নেয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২