এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জসহ সারাদেশে সংবাদ প্রচারকারী Channel 86 পরিবার।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে সৌজন্য সাক্ষাৎকালে Channel 86-এর প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবনিযুক্ত ওসি সাংবাদিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং রূপগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় Channel 86-এর সম্পাদক ও দৈনিক “আজকের আলোকিত সকাল” পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি রনি আহম্মেদ বলেন, পূর্ববর্তী অফিসারকে যেভাবে সহযোগিতা করা হয়েছে, নতুন ওসিকেও একইভাবে সহযোগিতা করবে Channel 86 পরিবার। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ থেকে মাদক, বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও চোরাকারবারি নির্মূল করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন Channel 86-এর বার্তা সম্পাদক সিয়াম আহম্মেদ, খিলক্ষেত থানা প্রতিনিধি কামাল হোসেন এবং Channel 86- ও দৈনিক আজকের বাংলার স্টাফ রিপোর্টার এস. এম. রনি সহ অন্যান্যরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮