প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৭:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৭:৩৮ পি.এম
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজীব গ্রেফতার

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজীবকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।রাজধানীর উত্তরা থানা পুলিশ ও আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
২৪নভেম্বর মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । তার বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া হোরগাঁও গ্রামে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ একাধিক মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাতের আঁধারে দলীয় লোকজন নিয়ে নাশকতা করে হাফিজুর রহমান সজীব উত্তরায় আত্মগোপনে ছিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২