প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ১২:১০ পি.এম
রূপগঞ্জে ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষকদের কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণ চলছে।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১৭ই ডিসেম্বর থেকে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কীমের আওতায় ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষকদের কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণ চলছে। এই প্রশিক্ষণ ২৭ই ডিসেম্বর পর্যন্ত মোট সাতদিন চলবে। রূপগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠনের প্রায় ১৫০০ শিক্ষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।
মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রশিক্ষণটি চলছে। যার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আহসান মাহমুদ রাসেল।
কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ হাই স্কুল সহ
প্রশিক্ষণে অংশ গ্রহণকারি শিক্ষকরা বলেন নতুন কারিকুলামকে বাস্তবায়ন করার জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নতুন এই কারিকুলাম বাস্তব মুখী যা শিক্ষার্থীদের জন্য ফলপ্রসু।
রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইসমাইল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ আশরাফুল আলম সিদ্দিকী বলেন সারা দেশের ন্যায় আমাদের উপজেলায় ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষকদের কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণ অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। এতে শিক্ষকরা অনেক খুশি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২