মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার শামসুজ্জামানের ছেলে রবিন ও একই এলাকার নবীর মন্ডলের ছেলে জিয়াউল রহমান।
র্যাব জানায়, ভারতের সীমান্তবর্তী রাজশাহী এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ এই চক্রের সদস্যরা মাদক কারবার করে আসছিল। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এই চক্রের সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য স্কাফের চালান নিয়ে ঢুকেছে। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮