মাকসুদুল হোসেন তুষার,
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জেও হাম কেসআপ ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। এ উপজেলায় ২২৫টি টিকা কেন্দ্রে হামের এ টিকা দেওয়া হচ্ছে। প্রতিবছর হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য হাম কেসআপ ক্যাম্পেইন শুরু করে সরকার। এ উপজেলায় ১৪৯২ জন বাদ পড়া শিশুকে এ টিকা প্রদান করা হচ্ছে। ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে এ হামের টিকা শিশুদের দেওয়া হয়। এ ক্যাম্পেইন ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
কাঞ্চন পৌরসভা, ভোলাবো ও দাউদপুর ইউনিয়নের দশটি কেন্দ্রে আজ টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি কেন্দ্রে হামের টিকা দেওয়া হবে।
টিকা নিতে আসা শিশুদের স্বজনরা বলেন, বাদ পড়া এবং নতুন শিশুদের হামের টিকার এই ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম জানায়, বাদ পড়া ও নতুন শিশুদের করা হয়েছে। কোন শিশু যাতে হামের টিকা থেকে বাদ না পড়ে সেজন্য আমরা কাজ করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮