মাকসুদুল হোসেন তুষার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে মেশিন বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা ও হাজী রফিজ উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা খাতুন (মিনু) এবং নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা।
এ সময় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ভূমিকা রাখতে হবে ।
এছাড়া কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে । নারীদের আত্মনির্ভরশীল করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮