প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৪, ২:১৫ পি.এম
রূপগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার।।

রূপগঞ্জ -নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
দলের গঠনতন্ত্র পরিপন্থী- দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় রূপগঞ্জ থানার তারাবো পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন কমিশনারকে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- গঠনতন্ত্র পরিপন্থী- দলীয় শৃঙ্খলা ভঙ্গ- বিধি ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন কমিশনারকে দলের সকল পদ পদবী থেকে স্থায়ী অব্যাহতি প্রদান করা হয়েছে। তার সাথে দলের কোন সম্পর্ক থাকবে না। দুষ্কৃতিকারীদের কোন প্রকার অপকর্মের দায় দল নেবে না। আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। প্রশাসনের সকল পর্যায়ে সর্বাত্মক সহযোগিতায় আমরা সদা সচেষ্ট।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২