মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বুধবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভুলতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, মজিবুর রহমান, মাজেদুল ইসলাম, আব্দুল মাজেদ, মিরাজ হোসেন, অভিভাবক নায়েব আলী, সাইফুল ইসলাম, আবুল কাশেমসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি ক্লাসে ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয় করে লেখাপড়ার কার্যক্রম করতে হবে। নিয়মিত শিক্ষকদের শতভাগ পাঠদানে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। অভিভাবকদের নিয়মিত শিক্ষার্থীদের মনিটরিং করতে হবে। আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ-৫ এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮