প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৪, ২:১০ পি.এম
রূপগঞ্জে লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলবে- স্বাস্থ্যমন্ত্রী।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী ডা- সামন্ত লাল সেন বলেছেন- লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান আগের মতোই চলবে তাই অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে জীবন একটাই- এ জীবন নিয়ে চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার -৬ জুন- সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে আসেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ- রোগীদের ওয়ার্ড- কেবিন- স্টোর রুম- পরীক্ষণ যন্ত্রাদিসহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন তিনি।
মন্ত্রী আরও বলেন- কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতালে দেখলাম, তার মাঝে রূপগঞ্জের এ হাসপাতালটির সার্বিক পরিবেশ ভালো। রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২