মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি(রবিবার)রাত ৯ টার দির্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছিমপুর এলাকার আতাবরের ছেলে পারভেজ এবং একই এলাকার আবুল মোল্লার ছেলে শাহিন অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ওই এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে পুরো এলাকা ঘিরে ফেলে।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত একটি পরিত্যক্ত ভবনের ভেতরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যান। পরে ওই ভবনে তল্লাশি চালিয়ে দুটি অস্ত্র ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮