মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুদির দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে এবং গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক এলাকাবাসীর হাতে আটক হয়েছেন অভিযুক্ত আনোয়ার হোসেন। পরে ৯৯৯-এ কল দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় ঘটে ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান , হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮), পিতা মৃত জুলহাস মিয়া, নিজের মুদির দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ।
মঙ্গলবার সকালে এলাকাবাসী তাকে ওই মুদি দোকানে এক নারীসহ আটক করে। সাথে থাকা গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, অনেকদিন ধরেই এই মুদি দোকানে দোকানে অসামাজিক ও মাদক ব্যবসার কার্যকলাপের অভিযোগ রয়েছে । ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন, বলেন, “এলাকাবাসী আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮