প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১০:৫৫ এ.এম
রূপগঞ্জে মাসকো স্কুল কাঞ্চনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
প্রতি বছরের মত এবারও নারায়ণগঞ্জে রূপগঞ্জের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল মাসকো স্কুল কাঞ্চনে শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। শনিবার সকালে এ মেলার উদ্বোধন করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর।
জানাযায় এবার মেলায় অত্র প্রতিষ্ঠানের ৩১৬ জন শিক্ষার্থী তারা তাদের নিজেদের প্রতিভাবে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেছেন।
মেলায় ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। যার মধ্যে প্রাণী এবং উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন ও পদার্থ বিজ্ঞানের ধারনাও তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।
এর মধ্যে সবচেয়ে দৃষ্টি নন্দন ও আলোচিত প্রকল্পের মধ্যে ছিল বর্জ্য ব্যবস্থাপনা, ডিএনএ পরীক্ষা প্রকল্প, রোবট , ভিডিও গেমস তৈরী,
লাভা ল্যাম্প স্বাস্থ্যকর খাবার এর সাথে দাতেঁর যত্ন ও স্বাস্থ্যবিধির কার্যকারিতা। মেলায় ছোট ছোট শিক্ষার্থীদের চৌকস উপস্থাপনা ও ব্যাখ্যায় এ মেলা যেন বিজ্ঞান শিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে। মেলা তারা অংশগ্রহন নিজেরা আনন্দিত ও গর্বিত মনে করেছে শিক্ষার্থীরা।
এমন আয়োজনের জন্য মেলা আসা অভিভাবকেরা প্রিন্সিপালসহ স্কুল কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানান।এব্যাপারে মাসকো স্কুল, কাঞ্চন এ প্রিন্সিপাল জুলিয়েট গোমেজ বলেন, ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান মনস্ক করে গড়ে নিজের লাইফ স্কিল গুলো যেন তৈরি করাই এ আমাদের লক্ষ্য ডিজিটালাইজেন ও বাহিরের জগত সম্পর্কে জ্ঞান ধারনা দেয়ার জন্যই তাদের এ মেলার আয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২