প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৪, ১১:১০ এ.এম
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি- মালামাল লুট।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপঞ্জ ই এম ব্রাদার্স ইক্যুইপমেন্ট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে
ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্যারেজ থেকে কমপক্ষে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতরাতে উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস ভূইয়া জানান- রবিবার রাত দেড়টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৭- ৮ জনের একটি ডাকাতদল নৈশ প্রহরী মাইনউদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে আটকে রাখে। এসময় ডাকাতরা প্রতিষ্ঠানের গ্যারেজে থাকা মাটি কাটার বেকুর ২০টি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশসহ কমপক্ষে ৬ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২