মাকসুদুল হোসেন তুষার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যুবকদের প্রজেক্টর উপহার দিলেন কাউন্সিলর প্রার্থী মোরশেদ ভূইয়া। সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় তারাব পৌর বিএনপি নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদ ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে এ প্রজেক্টর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার বি এনপি নেতা মোঃ ফিরোজ সরকার ,সেচ্ছাসেবক দলের নাজমুল হোসেন, শ্রমিক দলের রাসেল শিকদার,শাকিল, সোহেল,খাদুন এলাকার রাজন ভূইয়া, আয়েছ আলী, মকবুল ভূইয়া, সহ আরো অনেকে ।
এ সময় তারাব পৌর বিএনপি নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদ ভূঁইয়া বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং যুবসমাজ একত্রে খেলা দেখার জন্য প্রজেক্টর বিতরণ করেছি। ভবিষ্যতে যে কোন সামাজিক কর্মকাণ্ডে এ ধারা অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮