মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৈকুলী এলাকায় অবস্থিত বিক্রমপুর স্টিল মিলস লিমিটেড কারখানা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া নির্গমনের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে কারখানাটির চিমনি দিয়ে কালো ধোঁয়া নির্গমনের অভিযোগের পর ১৮ আগস্ট মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাশেদ, পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করেন। এ সময় তারা কারখানার ভাট্টি, চিমনি ও ধোঁয়া নির্গমন ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাশেদ বলেন, বিক্রমপুর স্টিল মিলসের কালো ধোঁয়া ও পরিবেশগত অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিবেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮