মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট সড়কে বালু নদীর উপর এলজিইডির ৯৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৩২৬ টাকা ব্যয়ে ৬২৫.৩৫ মিটার দীর্ঘ সেতু নির্মানের কাজের উদ্বোধন করা হয়ছে। রবিবার সকালে এ সেতুর নির্মান কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকনসহ অনেকে।
এসময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার বক্তব্যে বলেন, এই ব্রিজটি কয়েকটি সংস্থা মিলে বন্ধ করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। রূপগঞ্জ বাসি যখন আমাকে সংসদে পাঠিয়েছে আমি আল্লাহকে সারা কাউকে ভয় পাইনা, আমাদের এখানে জলশিরি আবাসন প্রকল্প আছে, তারা যদি সরকারি ভাবে জমি চায় তহলে একোয়ার করে নিতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮