মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা করে। শোভাযাত্রা শেষে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন রূপগজ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
মেলার মঞ্চে গান, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলার নানা ধরণের ঐতিহ্য প্রদর্শন করা হয়।
এছাড়াও ভুলতা, কাঞ্চন, তারাবো, ভোলাবো, ৩'শ ফুট সড়ক, দাউদপুরসহ বিভিন্ন এলাকায় গ্রাম্য মেলা শুরু হয়েছে। হাটবাজারে ব্যবসায়ীদের হালনাগাদের দই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে । আয়োজন করা হয়েছে পান্তা ইলিশের। এছাড়াও বিভিন্ন সংগঠন পুরনো দিনের সকল গ্লানি এবং দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ। আর এই উৎসবে আমরা বাঙালিরা যে যেখানেই থাকি সবাই ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবে মেতে উঠে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা পুরনো দিনের সকল গ্লানি এবং দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানাই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮