মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকান্ডের সঙ্গে জড়িত শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও তার বাহিনীর সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে, গত ২১ মে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ, রাসেল, সিয়াম, মোহনসহ সন্ত্রাসীরা ফল ব্যবসায়ী রনিকে হাতের রগ কেটে কুপিয়ে হত্যা করে৷
এ সময় বক্তব্য রাখেন, রনির বোন নাসরিন আক্তার, মা শিরিনা বেগম, স্ত্রী রাশিদা বেগম, ভাগিনা সায়েমসহ আরো অনেকে।
এসময় তারা বলেন, রনি যাত্রাবাড়ী আড়ৎ এ ফলের ব্যবসা করেন। শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবন ও তার বাহিনীর লোকজন রনির কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে যায়। এ সময় রনি বাধা দিলে তারা রনিকে কুপিয়ে হাতের রগ কেটে হত্যা করে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি। শ্রাবণ ও তার বাহিনীর লোকজনের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮