মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করছে পুলিশ। এসময় মূল মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি পালিয়ে যায়। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন, জোসনা বেগম ও তালহা মিয়া।
জেলা 'গ' সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান করে আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও এলাকায় জাহিদ হাসান জনি নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদ হাসান জনি বিপুল পরিমান মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ জনির মা জোসনা বেগমের রুমে তল্লাশী চালিয়ে আনুমানিক ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে পুলিশ জোসনা বেগম ও জনি সহযোগী তালহা নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮