মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র তারাব পৌর শাখার উদ্যোগেগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পানি বন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা করেছেন । বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক ও তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোহাম্মদ আল-আমিন, তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামী'র মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মো; মুকছুদুল আলম মীর, তারাব পৌর ৬ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামী'র সভাপতি ইউনুস আকন্দ,জামায়াত ইসলামী'র নেতা দেলোয়ার হোসেন, নুর হোসেন, মোহাম্মদ উজ্জল,মাসুদ মোল্লাসহ অনেকে। এ সময় খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮