প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ১১:৪২ এ.এম
রূপগঞ্জে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-সংবাদদাতা।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ -রূপগঞ্জ- আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল ২৯ নভেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সাল হকের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন ও ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়াু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল ২৯ নভেম্বর বুধবার বিকেল পনে পাঁচটা পর্যন্ত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২