প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৮:২০ পি.এম
রূপগঞ্জে পরিচ্ছন্নতায় মশক নিধন ও শোভাযাত্রা

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মশক নিধন ও শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল ১১অক্টোবর রবিবার রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায় আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল, আল-আমিন, হিসাব রক্ষক সুলতান মাহমুদ, কমিউনিটি অর্গানাইজার জুবায়ের হোসেন, কার্য-সহকারী আনিসুজ্জামান, আলতাফ মাহমুদ ও মানিক মিয়া প্রমুখ।
পরে মশক নিধনে আশপাশের ঝোপঝাড় পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২