মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানি লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে পার্টনার কংগ্রেস কিভাবে নিরাপদ খাদ্য রপ্তানি করা যায় এ বিষয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষি অফিসার আফরোজা সুলতানা। প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সম্মানিত উপ-পরিচালক আবু জাফর মোহাম্মদ শহীদ সরকার।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার আফরিন আক্তার ফারিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার ডাক্তার রিমু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:সজল কুমার দাস, সহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য তথা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি নিরাপদ কৃষি পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানি বৃদ্ধিকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে গ্রামীন অর্থনীতিতে শক্তিশালীকরণ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮