মোঃ আবু কাওছার মিঠু, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় মোহাম্মদ সোলাইমান মিয়া (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার ( ১৮ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার তারাব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গন্ধর্বপুর বোচারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সুলাইমান মিয়া বোচারবাগ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করে সোলাইমান মিয়া।
পরে এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সোলায়মান মিয়াকে উপজেলার তারাব পৌরসভার বোচারবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সুলাইমান মিয়াকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮