প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৭:২৮ পি.এম
রূপগঞ্জে ডাকাতির চেষ্টাকালে দুই যুবক গ্রেফতার

মোঃ আবু কাওছার মিঠু,
ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া
এলাকায় সৌদী প্রবাসীর গাড়ীতে ডাকাতির সময় দুই যুবককে গ্রেফতার করা
হয়েছে । গতকাল ৯ আগষ্ট শনিবার ৫/৬ সদস্যের এক দল ডাকাত নরসিংদীগামী
প্রাইভেটকারের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। এসময় তাদের একজন ৯৯৯ এ কল
দিলে দ্রæত রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক
করে। ডকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
আটককৃতরা হচ্ছে কিশোরগঞ্জ সদরের মৃত ইদ্রিস আলীর ছেলে আশরাফুল ইসলাম
(২৯) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরিবাড়ি গ্রামের জিয়া হোসেনের ছেলে
মোহাম্মদ রিপন (২৭)।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতারকৃতদের
নারায়ণগঞ্জ আদালতে প্ররণ করা হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২